ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাতক্ষীরা-২ আসনে লাঙ্গলের প্রার্থী আশু নির্বাচিত

আল মামুন- সাতক্ষীরা সদরঃ
  • আপডেট সময় : ০৪:০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪ ৫৩১ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের তিনটিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও একটিতে জাতীয় পার্টির প্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোন রকম বিরতি ছাড়াই সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে সাতক্ষীরার চারটি নির্বাচনী এলাকায় ভোট গ্রহণ সম্পন্ন হয়।

দু একটি ছোট খাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট গ্রহণ সম্পন্ন হয়। পাচ থেকে ছয়শত ভোটার নিয়ে এক একটি বুথের মাধ্যমে ভোটকেন্দ্র স্থাপন হওয়ায় কেন্দ্রগুলোতে তেমন কোন ভীড় লক্ষ্য করা যায়নি। প্রশাসনের কঠোর নজরদারীর কারণে ঘটেনি তেমন কোন বিশৃঙ্খল ঘটনা।

গণনা শেষে বেসরকারীভাবে নির্বাচিত হলেন, সাতক্ষীরা-০২ (সদর) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশু ৮৮ হাজার ৩৫৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ) ঈগল প্রতীকের মীর মোস্তাক আহমেদ রবি পেয়েছেন ২৭ হাজার ৪৪৭ ভোট। এছাড়া ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. আফসার আলী ৭ হাজার ৭৯৪ ভোট, এনপিপি এর আম প্রতীক নিয়ে মো. আনোয়ার হোসেন পেয়েছেন ৯৩৮ ভোট, বিএনএম এর নোঙর প্রতীক নিয়ে মো. কামরুজ্জামান বুলু ৭২৫ ভোট, কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী এনসান বাহার বুলবুল ৪৮০ ভোট এবং তৃণমূল বিএনপির মোস্তফা ফারহান মেহেদী পেয়েছেন ৩০৩ ভোট।

সাতক্ষীরা-২ আসনে লাঙ্গলের প্রার্থী আশু নির্বাচিত

আপডেট সময় : ০৪:০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪