রাজবাড়ীতে হুমকি-ধমকি ও প্রচারনায় বাঁধার অভিযোগে সতন্ত্র ঈগল প্রতিকের প্রার্থী হকে’র সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ১১:১৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ১১৮ বার পঠিত

প্রচার-প্রচারনায় বাঁধা, ভয়ভীতি, হুমকি-ধমকিসহ নৌকার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন রাজবাড়ী-২ সংসদীয় আসনের সতন্ত্র ঈগল প্রতিকের প্রার্থী নূরে আলম সিদ্দিকী হক।
মঙ্গলবার বিকালে দৈনিক স্থানীয় জনতার আদালত পত্রিকা কার্যালয়ে তিনি এ সাংবাদিক সম্মেলন করেন।
এ সময় তিনি রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনের দীর্ঘ দিনের দূর্বৃত্তায়ন দুর করতে শত বাঁধা, ষড়যন্ত্র ও ভয়ভীতি উপেক্ষা করে ৭ জানুয়ারী পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীর মানুষকে ঈগল প্রতিকে ভোট দেবার আহ্বান জানান এবং এখনও হুমকি-ধমকি ও ভয়ভীতি উপেক্ষা করে তিনি প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এই ঈগল প্রতিক নির্যাতিত, নিপিরিত, শোষিত, বঞ্চিত মানুষের প্রতিক। ঈগল প্রতিকের বিজয় নিশ্চিত হবে।আজ ঈগল প্রতিকের জনসমর্থন ও মানুষের মুখে মুখে, চায়ের দোকানে,রাস্তা ঘাটে,হাটে বাজারে রব উঠেছে।তাই বিরোধী পক্ষ ইর্ষান্বীত হয়ে আমার প্রচার প্রচারনায় বাঁধা দিচ্ছেন।তারপরও আমি আমার রাজবাড়ী-২ আসনের সাধারন মানুষের ও ভোটারদের ঈগল প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করতে ও এ অঞ্চলের আপামোর মানুষের পাশে থেকে সুখে ঃ দুখে তাদের কাজ করতে চাই।সকল বাঁধা বিঘ্ন উপেক্ষা করে আগামী ৭ জানুয়ারী তারিখে সকল ভোটারদের ঈগল প্রতিকে ভোট দিয়ে বিজয় করা আহবান জানান তিনি।


















