শালমারা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও বেরুবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় বই উৎসব
- আপডেট সময় : ০৯:৫২:০০ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ১৩৩ বার পঠিত

সারা দেশের ন্যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীতেও উৎসব মুখর পরিবেশে, শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে, বই উৎসব পালিত হয়েছে। নতুন ক্লাসে নতুন বছরের প্রথম দিনে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানে এক যোগে এ বই উৎসব পালিত হয়েছে।
উৎসবের এ দিনে নাগেশ্বরী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বেরুবাড়ি ইউনিয়নের, শালমারা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং বেরুবাড়ী সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে, পর্যায়ক্রমে দুটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে, উৎসব কর্মসূচির উদ্বোধন করা হয়।
শালমারা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামসুল হুদা মন্ডল মামুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল মজিদ মিয়া,মোঃ জহিরুল ইসলাম সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
পাশাপাশি বেরুবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন, বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মান আলী। সহকারি শিক্ষিকা ইসরাত জাহানের নেতৃত্বে, উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা মোসাম্মৎ আসমা বেগম, শ্রীমতি প্রতিমা, মোছাঃ নাদিরা বেগম ও মোছাঃ পলাশী বেগম।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, চলতি বছর প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৪ লাখ ১৪ হাজার ৬৮০ পিস বইয়ের চাহিদার, শতভাগ বই বিতরণ করা হয়। পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে ৩৫ লাখ ২৫ হাজার ৬৬২ পিস বইয়ের চাহিদার মধ্যে, ৩০ লাখ ৬০ হাজার ২৬১ বই বিতরণ করা হয়েছে বলে জানানো হয়।



















