ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নাগেশ্বরীতে সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যানিকেতনে বই উৎসব উদযাপন

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৯:৪২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ১৬৩ বার পঠিত

সারা দেশের ন্যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীতে উৎসবমুখর পরিবেশে সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যানিকেতনে, শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে, বই উৎসব পালিত হয়েছে। নতুন ক্লাসে নতুন বছরের প্রথম দিনে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানে এক যোগে এ বই উৎসব পালিত হয়েছে।

উৎসবের এ দিনে নাগেশ্বরী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নাগেশ্বরী পৌরসভার ৫ নং ওয়ার্ডে, সুখাতি বহুমুখী উচ্চ বিদ্যানিকেতনে শিক্ষার্থীদের হাতে, নতুন বই তুলে দিয়ে, উৎসব কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম এর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান,উপজেলা নির্বাহী অফিসার কাউসার আহমেদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, চলতি বছর প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৪ লাখ ১৪ হাজার ৬৮০ পিস বইয়ের চাহিদার, শতভাগ বই বিতরণ করা হয়। পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে ৩৫ লাখ ২৫ হাজার ৬৬২ পিস বইয়ের চাহিদার মধ্যে, ৩০ লাখ ৬০ হাজার ২৬১ বই বিতরণ করা হয়েছে বলে জানানো হয়।

ট্যাগস :

নাগেশ্বরীতে সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যানিকেতনে বই উৎসব উদযাপন

আপডেট সময় : ০৯:৪২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪