সংবাদ শিরোনাম ::
খোকসা বই উৎসব অনুষ্ঠিত
পুলক সরকার- খোকসা(কুষ্টিয়া):
- আপডেট সময় : ০৫:১৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ১৭৫ বার পঠিত

ইংরেজি নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত কুষ্টিয়ার খোকসার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা।
০১ জানুয়ারি সোমবার সকাল থেকে খোকসার বিভিন্ন বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে এ বছরের নতুন বই। আর নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেছে শিক্ষার্থীরা। প্রতিটি স্কুলেই বিরাজ করেছে এ উৎসবের আমেজ।
বেলা ১২টায় উপজেলার খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ইরুফা সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হাসান, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আল মাছুম মুর্শেদ শান্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুন প্রমুখ।



















