সংবাদ শিরোনাম ::
সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত
মানিক কুমার দাস - ফরিদপুর :
- আপডেট সময় : ০২:৪২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ৪১৮ বার পঠিত

ফরিদপুর পৌরসভা কর্তৃক পরিচালিত আলিপুরের সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টায় বিদ্যালয় চত্বরে এর উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর ও ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিসেস মাসুমা বেগম সহ বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ। শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ
বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মোট ৩৩৫ জন ছাত্রীর মধ্যে নতুন বই বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন।


















