ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কুড়িগ্রামে গুলিবিদ্ধ পাখিকে বাঁচাতে হাসপাতালে এক পাখি প্রেমিক

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০২:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ১৮০ বার পঠিত

গুলিবিদ্ধ পাখিকে বাঁচাতে হাসপাতালে এক পাখি প্রেমিক। শিকারীর ছোড়া গুলিতে আহত একটি পাখিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুড়িগ্রাম প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে আসেন এক পাখি প্রেমিক।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৭টার দিকে কুড়িগ্রাম প্রাণিসম্পদ অফিসে হাড়গিলা নামের পাখিটির প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে সদরের মোগল বাসা ইউনিয়ন থেকে পাখিটিকে উদ্ধার করে জহুরুল ইসলাম লিটু নামের এক ব্যক্তি। জহুরুল ইসলাম কুড়িগ্রাম পৌর শহরের বাসিন্দা। পাখিটিকে প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসায় প্রশংসায় ভাসছেন তিনি।

স্থানীয় রবিউল ইসলাম নামের একজন বলেন, আমি দোকানে আসছি খরচ নিতে। এসে দেখি জহুরুল নামের একজন একটা আহত পাখিকে চিকিৎসার জন্য নিয়ে আসছে। কেউ একজন পাখিটিকে গুলি করেছে। দেখে খুবই ভালো লাগলো যে, পাখিকে বাঁচাতে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। যেহেতু পাখি প্রাকৃতিক সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষা করে। দোয়া করি পাখিটি বেঁচে থাক।

পাখিটিকে উদ্ধারকারী জহুরুল ইসলাম লিটু বলেন, আজ দুপুরের দিকে একটি পাখি পেয়েছি। দেখি কেউ একজন গুলি করেছে। তাকে বাঁচাতে কুড়িগ্রাম প্রাণিসম্পদ অফিসের হাসপাতালে এসেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি। ডাক্তার ওষুধ লিখে দিয়েছে। খাওয়ানোর পর দেখি কি অবস্থা দাঁড়ায়। পাখিটি আমার হেফাজতেই থাকবে।

কুড়িগ্রাম সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আল মামুন বলেন, একটি আহত পাখিকে নিয়ে আসা হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছু ওষুধ লিখে দিয়েছি। আশা করা যাচ্ছে পাখিটি স্বাভাবিক হবে।

ট্যাগস :

কুড়িগ্রামে গুলিবিদ্ধ পাখিকে বাঁচাতে হাসপাতালে এক পাখি প্রেমিক

আপডেট সময় : ০২:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩