কেশবপুরে নৌকা প্রতীকে ভোট চেয়ে এমপি শাহীন চাকলাদারের ব্যাপক গণসংযোগ
- আপডেট সময় : ০২:১২:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ২০৭ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ যশোর—৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদারের নির্বাচনী প্রচারণায় অগ্রসেনানীর ভূমিকা পালন করছেন তরুণ ও যুবকরা। তারা অতন্ত্র প্রহরীর মত নৌকার পক্ষে কাজ করছেন। নৌকা প্রতীকের প্রার্থী এমপি শাহীন চাকলাদার আওয়ামী লীগের দলীয় শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে শনিনার ৩০ ডিসেম্বর দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় যেয়ে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন।তিনি ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে শুক্রবার ২৯ ডিসেম্বর সরাদিন কেশবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে ও মজিদপুর ইউনিয়নের ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন নৌকার প্রার্থী শাহীন চাকলাদার।
শুক্রবার বিকেলে কেশবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবদিয়া গ্রামের সাবেক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদারের বাড়িতে উঠোন বৈঠকে তিনি বলেন,নৌকার প্রার্থীরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতিনিধি। নৌকা বিজয়ী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী হবে। আর শেখ হাসিনা বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হয়।এমপি শাহীন চাকলাদার আরো বলেন,বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন—রাত নিরলস কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে নৌকার বিজয়ের বিকল্প নেই। বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ।দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থেই আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবে জনগণ।পরে তিনি সাবদিয়া গ্রামে প্রতিটি মহল্লা আর বাড়িতে বাড়িতে যেয়ে নৌকায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য রেজাউল ইসলাম,যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা,পৌর আওয়ামী লীগ নেতা সাবেক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, আওয়ামী লীগ নেতা নাছির উদ্দীন,পৌর কাউন্সিলর খাদিজা খাতুন,পৌর কাউন্সিলর কামাল খান,পৌর যুবলীগ নেতা লিটন গাজী,শেখ জামাল,মাহাবুর রহমান,ফারুক হোসেন,আজিজুর রহমান,সবুজ হোসেন নিরব
পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সবুজ, সাবেক সভাপতি মুকুল হোসেন,উপজেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক এস এম মুজিবুর রহমান,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম,সাবেক আহ্বায়ক আবুল বাসার খান,উপজেলা ছাত্রলীগ নেতা শাহারিয়ার হাবিব প্রমুখ।অপরদিকে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদার শুক্রবার সন্ধ্যায় উপজেলার মজিদপুর ইউনিয়নের দেউলী বাজার,আটন্ডা—শ্রীফলা বাজার, শ্রীরামপুর বাজারসহ কয়েকটি স্থানে নৌকা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান সাগর,নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, সহ—সচিব অ্যাড মিলন মিত্র, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, সদস্য মনিরুজ্জামান মনি, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরু,সাবেক সাধারণ সম্পাদক মাও. আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া,মজিদপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান মনি,মজিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রামপ্রশাদ দেবনাথ, যুবলীগ নেতা শাহিনুর রহমান শাহিন প্রমুখ।অপরদিকে যশোর—৬ (কেশবপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে ১১টি ইউনিয়ন আওয়ামী লীগ,পৌর আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের পক্ষ থেকে গণসংযোগ অব্যহত রয়েছে।



















