নান্দাইলে আন্ত:জেলা মাদক চক্রের দুই সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ১৭৬ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে গোপন সংবাদের ভিত্তিতে আন্ত:জেলা মাদক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে নান্দাইল মডেল থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।
জানাগেছে, সোমবার দিবাগত রাতে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের মুশুল্লী নামক স্থানে এম.এম.বি ইটভাটার সামনে থেকে উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের আ: সাত্তারের পুত্র মহসিন (৩৪) ও কিশোরগঞ্জ জেলার নীলগঞ্জ উপজেলার পাটদা গ্রামের জিল্লুর রহমানের পুত্র আতাউর রহমান জীবন (২৮)কে ৭০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। আসামীদ্বয় আন্তঃজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য। তাহাদের বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ বলেন ,গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু সহ ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছ।



















