ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে উদ্ধারকৃত ১৮টি ককটেল ধ্বংস

আল মামুন- সাতক্ষীরা:
  • আপডেট সময় : ০৫:৪৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ২০৪ বার পঠিত

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত ১৮ টি ককটেল ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার বাইপাস সড়কের লাবসা মোড়ের ফাঁকা মাঠে উদ্ধারকৃত ককটেল গুলো র‍্যাব-৬ এর অধিনায়ক লে.ক.ফিরোজ কবিরের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

পরে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৬ এর অধিনায়ক লে.ক.ফিরোজ কবির বলেন, সোমবার(২৫ ডিসেম্বর)রাতে র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন কালিকাপুর (শেখপাড়া) গ্রামের পাকা রাস্তার পার্শ্বে পরিত্যক্ত অবস্থায় প্লাসটিকের ব্যাগে কিছু ককটেল পড়ে আছে। এসময় সেখান থেকে ১৮টি ককটেল উদ্ধার করে। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে একটি আভিযানিক দল ও র‍্যাব-৬ খুলনার অভিজ্ঞ বোম ডিসপোজাল টিম উদ্ধারকৃত ১৮ টি ককটেল নিষ্ক্রিয় করে। উদ্ধারকৃত ককটেলগুলি নাশকতার কাজে ব্যবহার হওয়ার সম্ভাবনা ছিল বলে তিনি মনে করেন।

এবিষয়ে সাতক্ষীরার কালিগঞ্জ থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। সাধারন ডায়েরী নং- ১২১৯, তারিখ- ২৫/১২/২০২৩।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন র‍্যার-৬ সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার নাজমুল হক। বোম ডিসপোজাল টিম লিডার ডিএডি শামসুল হকসহ উর্ধতন কর্মকর্তাবৃন্ধ।

ট্যাগস :

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে উদ্ধারকৃত ১৮টি ককটেল ধ্বংস

আপডেট সময় : ০৫:৪৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩