ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

চিতা বাঘকে পিটিয়ে মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখল এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৫:০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ১৪০ বার পঠিত

নীলফামারীর কিশোরগঞ্জে একটি চিতা বাঘকে পিটিয়ে মেরে ফেলেছে এলাকাবাসী। পরে তারা মৃত বাঘটিকে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। 

বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার মাগুড়া এলাকার আকালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে সকালে ওই চিতা বাঘের আক্রমণে শিশুসহ ৪ জন আহত হয়।

আহতরা হলেন মাগুড়া ইউপির আকালীবেচা পাড়া গ্রামের বুদু মিয়ার ছেলে বুলেট মিয়া, মকবুল হোসেনের ছেলে ফেরদৌস আলম, ছকমাল হোসেনের ছেলে নায়েব আলী ও মাগুড়া উত্তর পাড়া গ্রামের চাঁন মিয়ার শিশু সন্তান জান্নাতুল।

জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে রংপুর-দিনাজপুর তিস্তা সেচ ক্যানেলের সেতু সংলগ্ন একটি গাছে চিতা বাঘটিকে দেখতে পেয়ে চিৎকার দেয়  শিশুরা। তাদের চিৎকারে এলাকার লোকজন বাঘ দেখার জন্য ভিড় জমায়। পরে প্রশাসনের মাধ্যমে বন বিভাগকে খবর দেওয়া হয়। বন বিভাগ থেকে লোকজন আসার আগে বাঘটি গাছ থেকে লাফ দিয়ে মাটিতে নেমে শিশুসহ চারজনকে আক্রমণ করে। পরে স্থানীয় লোকজন বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। এরপর তারা মৃত বাঘটিকে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। বাঘটিতে এক নজর দেখার জন্য হাজার হাজার উৎসুক জনতার ভিড় জমে।

মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু বলেন, বনবিভাগের লোকজন এসে মৃত বাঘটিকে নিয়ে গেছেন। বাঘের আক্রমণে আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

কিশোরগঞ্জ উপজেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, সকালে স্থানীয়রা ফোন দিলে ঘটনায় যাই। সেখানে দেখতে পাই স্থানীয়রা চিতাবাঘকে মেরে ফেলছে। সে সময় বাঘটির আক্রমণে আহত হয়েছেন চারজন। 

রংপুর বনবিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায় বলেন, আমাদের লোকজন সেখানে কাজ করছেন।

ট্যাগস :

চিতা বাঘকে পিটিয়ে মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখল এলাকাবাসী

আপডেট সময় : ০৫:০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩