ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পীরগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন 

মো: আনোয়ার হোসেন - পীরগন্জ (রংপুর):  
  • আপডেট সময় : ০৯:১৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ ১৫৮ বার পঠিত

রংপুরের পীরগঞ্জে ৩ মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। জানাগেছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক ২০২২-২০২৩ অর্থবছরে ৩য় রাউন্ডে আইসিটি ক্ষেত্রে আর্থ-সামাজিক উন্নয়ন ও জনসেবামুলক প্রকল্প কার্যক্রমের আওতায় প্রত্যন্ত অঞ্চলের বেকার শিক্ষিত, সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীদের বিনামূল্যে ৩ মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কর্মসুচীর উদ্বোধন করা হয়।
সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান ওই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আব্বাছ আলী, সহকারী অধ্যাপক মো: গোলাম কবির বিলু, আইসিটি কর্মকর্তা আশফাকুল ইসলাম, পৌর কাউন্সিলর আরমান আলী তালুকদার, হিতৈষী-বাংলাদেশ এর পীরগঞ্জ শাখার ফিল্ড কো-অর্ডিনেটর উজ্জ্বল চন্দ্র প্রমুখ। 

 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (উদ্বাবনী ও বিশেষ অনুদান শাখা) ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং হিতৈষী-বাংলাদেশ এর বাস্তবায়নে বিনামূল্যে ৩ মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

পীরগঞ্জ উপজেলার ২’শ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষনে অংশ গ্রহন করেছেন। ওই প্রশিক্ষনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, প্রশিক্ষণার্থীদেরকে তাদের জীবন পরিবর্তনের হাতিয়ার হিসেবে কম্পিউটার প্রশিক্ষণকে কাজে লাগাতে হবে ত‌বেই স্মার্ট বাংলা‌দেশ গড়ে তোলা সম্ভব। সেইসাথে সময়, সুযোগ এবং প্রশিক্ষণকে কাজে লাগানোরও তাগিদ দেন ।

পীরগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন 

আপডেট সময় : ০৯:১৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩