ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

শেরপুরে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শেখ সাইদ আহমেদ সাবাব - শেরপুর :
  • আপডেট সময় : ০৪:৩৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ১৭৬ বার পঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শেরপুর জেলা পুলিশ আজ ১৭ ডিসেম্বর দুপুরে পুলিশ লাইন মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ সুপার মোনালিশা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, আরাফাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার দিদারুল আলম, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত নওজাশ আলী, আমিনুল ইসলাম, মহর উদ্দিন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল প্রমুখ।

অনুষ্ঠানে জেলায় অবস্থানরত ১২ জন অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়।
সভায় বক্তাগণ বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার। এ সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্বাধীনতা বিরোধীরা সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে। এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়।

ট্যাগস :

শেরপুরে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আপডেট সময় : ০৪:৩৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩