কুড়িগ্রামে বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
- আপডেট সময় : ০৮:১০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ ১৭৩ বার পঠিত

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আজ কুড়িগ্রামের পলাশবাড়ী কৃষি পাঠাগার যুব ফাউন্ডেশন এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উপ পরিচালক জনাব মোঃ আলী আর রেজা।
কুড়িগ্রাম সদর হাসপাতালের ডা: মোঃ নাজমুল ইসলাম এর নেতৃত্বে প্রায় ১০০ জন অসহায় দরিদ্র মানুষের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব মোস্তাফিজুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব গোলাম মোস্তফা সরকার, উপদেষ্টা আব্দুল মালেক, উপ প্রশাসনিক কর্মকর্তা আবু তালেব, গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম রশিদ আলী, ডা: নাজমুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ।
পলাশবাড়ী কৃষি পাঠাগার যুব ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রাসেল রহমান এর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপ পরিচালক জনাব মোঃ আলী আর রেজা বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্প শুভ উদ্বোধন করেন এবং সংগঠনটির সফলতা কামনা করেন।



















