নান্দাইলে আওয়ামী লীগের মহান বিজয় দিবসের মিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:২৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ ১৫১ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৬ ডিসেম্বর শনিবার ১২টায় মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড দলীয় কার্যালয় থেকে মেজর জেনারেল আব্দুস সালাম আর সি ডি এস পি এস সির নেতৃত্বাধীন মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সমাবেশ শেষে মহান বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, হাজী নাজিমুল্লাহ লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আচারগাও ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, সাবেক চন্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়া সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুস সাত্তার ভূঁইয়া উজ্জ্বল, জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক শফিউল আলম রাসেল, কৃষক লীগ নেতা চঞ্চল সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



















