ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

জনসমুদ্রে স্মৃতিসৌধ

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০১:৩১:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ ১৫৫ বার পঠিত

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই দিনে বাঙালি জাতি ছিনিয়ে এনেছিলো লাল সবুজের পতাকা। তাই তো জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে জনসাধারণের ঢল নেমেছে জাতীয় স্মৃতিসৌধে।

জাতীয় স্মৃতিসৌধে বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে স্মৃতিসৌধ চত্বর ও আশপাশের এলাকায়।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজ ছাড়াও বীর শহিদদের শ্রদ্ধা জানাতে এসেছেন নানান শ্রেণি-পেশার মানুষজন। এ সময় স্মৃতিসৌধে আগত মানুষদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ চত্বর।

এর আগে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৪ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রী।

এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল তখন রাষ্ট্রীয় সালাম জানায়। এসময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধ চত্বর ত্যাগ করার পরে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এতে বিপুল সংখ্যক জনসাধারণের আগমন ঘটে জাতীয় স্মৃতিসৌধ চত্বরে।এতে লাখ মানুষের সমাগম ঘটে স্মৃতিসৌধ চত্বর এলাকায়। এ সময় বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠন, রাজনৈতিকদল, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহ শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

অন্যদিকে, দিবসটি উপলক্ষে সাভারের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচী পালন করছে।

ট্যাগস :

জনসমুদ্রে স্মৃতিসৌধ

আপডেট সময় : ০১:৩১:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩