ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রঙ্গিন বাতির আলোয় জ্বলজ্বল করছে স্মৃতিসৌধ চত্বর

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০৯:৫৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ১৭৬ বার পঠিত

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। লাল-সবুজের বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত জাতীয় স্মৃতিসৌধ। রাতের অন্ধকারকে দূর করে রঙ্গিন বাতির আলোয় জ্বলজ্বল করছে স্মৃতিসৌধ চত্বর।

বিজয় দিবস উদযাপনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। বিজয়ের দিবসের দিনে মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হবে লাল সবুজের গালিচার মধ্যে দাঁড়িয়ে থাকা সাত স্তম্ভের স্মৃতিসৌধ। জাতির গৌরব আর অহংকারের এ দিনটিতে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে নামবে লাখো মানুষের ঢল।

দিবসটি পালনে গণপূর্তের কয়েক’শ কর্মীর নিরলস পরিশ্রমে সবুজে ঘেরা ১০৮ হেক্টর জমির ওপর নির্মিত স্মৃতিসৌধ চত্বরটি পেয়েছে এক নতুন রূপ। নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ, উচ্চ মাত্রার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশ কন্টোল রুমের সার্বক্ষণিক নজরদারীসহ স্মৃতিসৌধ এলাকায় থাকবে চার স্তরের নিরাপত্তা বলয়। সব মিলিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।

১৬ ডিসেম্বরের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধ বেদীতে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রষ্পস্তবক অর্পন করবেন মহামান্য রাষ্ট্রপ্রতি ও মাননীয় প্রধান মন্ত্রী। থাকবে তিন বাহিনীর কুচকাওয়াজ ও গাড়ি বহরের মহড়া।

রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ চত্বর ত্যাগ করার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এতে লাখ মানুষের সমাগম ঘটবে স্মৃতিসৌধ চত্বরে। তাই আগত দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক এবং স্মৃতিসৌধ চত্বরের চারপাশের এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ মোতায়েন থাকবে বিপুল সংখ্যাক পুলিশ সদস্য।

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান মিজান জানান, মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দসহ লাখো মানুষ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্থবক অর্পণ করবেন। এ জন্য প্রায় এক মাস ধরে ধুয়ে-মুছে, রংতুলির আচড় এবং রঙ-বেরঙের ফুল ও আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধকে।

এ বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ আসাদুজ্জামান জানান, আমরা ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে মহান বিজয় দিবসে সাভার স্মৃতিসৌধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, আমাদের মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সুধি মন্ডলি এবং সর্বসাধারণ, সেদিনে যারা আমাদের স্বাধীনতার যুদ্ধে সর্বচ্চ আত্মত্যাগ করেছেন তাদের শ্রদ্ধা জানানোর জন্য এই সাভার স্মৃতিসৌধে আগমন করবেন। তাদের সার্বিক নিরাপত্তার জন্য আমরা জেলা পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তরা নিশ্চিত করেছি।

তিনি আরও বলেন, আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যারা এলাকার অধিবাসী তাদের সকলের সাথেই আমরা কথা বলেছি। আমরা তাদেরকে বলে রেখেছি বহিরাগত যদি কেউ আপনাদের এলাকায় অবস্থান করে আমাদেরকে অবহৃত করার জন্য। সেই সাথে আমরা গোয়েন্দা নজরদারিতে রাখছি।

পুলিশ সুপার বলেন, সেদিন যেহেতু প্রথম প্রহরে মহামান্য রাষ্ট্রপ্রতি ও মাননীয় প্রধানমন্ত্রী আসবেন। সেহেতু তাদের নিরাপত্তার জন্য ভোর ৪টার থেকে এই এলাকার ট্রাফিক ব্যবস্থা পরিবর্তন আনতে বাধ্য হয়েছি।

পুলিশ সুপার আরও বলেন, আমরা সার্বিকভাবে প্রস্তুত ঢাকা জেলা পুলিশ। এখানে সুনির্দিষ্ট কোনো থ্রেট নেই। তারপরেও আমরা সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সকল ধরণের প্রস্তুতি আমাদের আছে এবং আমরা আশা করছি অত্যন্ত ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে এবারের বিজয় দিবস উদযাপিত হবে।

ট্যাগস :

রঙ্গিন বাতির আলোয় জ্বলজ্বল করছে স্মৃতিসৌধ চত্বর

আপডেট সময় : ০৯:৫৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩