ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নান্দাইলে স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন টুম্পা রানী চৌহান

মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৮:২৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ১৬৮ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন টুম্পা রানী চৌহান। তিনি ওই স্কুলে সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুল পরিচালনা কমিটি ২০২৩ ইং সালের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে টুম্পা রানী চৌহানের নাম ঘোষণা করেন।

স্কুলটির প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহ আলম ভূঁইয়া বলেন, স্কুলের কর্মরত সহকারী শিক্ষকগণের মধ্য থেকে পাঠদানে দক্ষতা,ছাত্র-ছাত্রীদের প্রতি আন্তরিকতা, শিক্ষাগত যোগ্যতাসহ পেশাগত দিক থেকে ব্যক্তিত্বের বিকাশ ইত্যাদি বিষয় বছরব্যাপী মূল্যায়নের ভিত্তিতে একজন শিক্ষককে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

এটি ধারাবাহিকভাবে চলমান। নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষককে আনুষ্ঠানিকভাবে পদক প্রদানসহ অন্যান্য পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। টুম্পা রানী চৌহান তাঁর প্রতিক্রিয়ায় বলেন,কষ্টার্জিত যে কোনো সম্মান আনন্দের। এ জন্যে দায়িত্ব আরও বেড়ে গেলো। এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্যে স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুল পরিচালনা কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

নান্দাইলে স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন টুম্পা রানী চৌহান

আপডেট সময় : ০৮:২৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩