ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

আজ সাভার হানাদার মুক্ত দিবস

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০৮:২০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ২৯৬ বার পঠিত

আজ ১৪ ডিসেম্বর, সাভার হানাদার মুক্ত দিবস।
এদিনেই কিশোর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর টিটোর আত্মত্যাগের মধ্যে দিয়ে হানাদার মুক্ত হয় সাভার।
১৯৭১ সালের এই দিনে সারাদেশের ন্যায় মহান মুক্তিযুদ্ধে নিজেদের অধিকার আদায় এবং দেশের স্বাধীনতার জন্য লরেছেন সাভারের প্রায় আড়াইশ নিরস্ত্র মুক্তিযোদ্ধা।

মানিকগঞ্জ জেলার সেওতা গ্রামের গোলাম মোস্তফার ছেলে শহীদ গোলাম দস্তগীর টিটো। মহান মুক্তিযুদ্ধে টিটোর ভাই তোজোও শাহাদৎ বরণ করেন।

স্থানীয় মুক্তিযোদ্ধাদের বর্ণনা মতে, মুক্তিযোদ্ধাদের সময় ভারতের অন্তিম নগর হতে ২নং সেক্টরের অধীনে ৫২ জন গেরিলা আশুলিয়ার গাজীবাড়ী এলাকার নেঁদু খার বাড়িতে একটি ট্রেনিং ক্যাম্প স্থাপন করেন। এ সময় দেড় মাস প্রশিক্ষণ দেয়া হয় কয়েক শতাধিক নিরস্ত্র মুক্তিযোদ্ধাকে। পরে মুক্তিযোদ্ধারা আশুলিয়ার তৈয়বপুর ক্যাম্পে বিশিষ্ট চলচিত্রকার নাছির উদ্দিন ইউসুফ বাচ্চুর নেতৃত্বে আরও একটি ক্যাম্প তৈরি করে।

মুক্তিযুদ্ধের শেষের দিকে উত্তরবঙ্গ ও টাঙ্গাইল হতে পাকবাহিনীর সদস্যরা পালিয়ে সাভারের বিভিন্ন স্থানে অবস্থান নেয়ার চেষ্টা করে। ১৪ ডিসেম্বর সকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় পাকবাহিনীর একটি সশস্ত্রদল অবস্থান নেয়। এমন খবর পেয়ে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নেতৃত্বে দুইশ ৫০ জন মুক্তিযোদ্ধা ঘোষবাগ এলাকার শ্রীগঙ্গা কাঁঠালবাগানে অবস্থান নেন। এক পর্যায়ে মুক্তিযোদ্ধা ও পাকবাহিনীর মধ্যে সম্মুখযুদ্ধ শুরু হয়। দীর্ঘ সময় যুদ্ধ চলার পর পাকিস্থানী সেনারা বাঙালী যোদ্ধারের দাপটে পিঁছু হাটতে শুরু করে। এ সময় বিজয়ের উল্লাসে মেতে ওঠেন মুক্তিযোদ্ধারা।

এসময় শত্রু হত্যার সাফল্যে উচ্ছাসিত হয়ে বাংলা মায়ের দামাল ছেলে গোলাম দস্তগীর টিটো সহযোদ্ধাদের নিষেধ উপেক্ষা করে গুলি করতে করতে সামনে এগিয়ে যেতে থাকে। হঠাৎ পাকিস্থানী বাহিনীর একঝাঁক বুলেটের আঘাত থামিয়ে দেয় কিশোর টিটোর প্রাণ। মুহূর্তেই মাটির কোলে লুটিয়ে পড়ে সাহসী টিটোরের দেহ। টিটোর জীবনের বিনিময়ে শত্রুমুক্ত হয় সাভার ও আশুলিয়া।

পরবর্তীতে শহীদ টিটোকে সমাহিত করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশে ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেট এলাকায়। তার মহান এই আত্মত্যাগের কথা আজও শ্রদ্ধার সঙ্গে স্বরণ করে সাভারবাসী।

এই দিনকে স্মরন করে প্রতিবছরই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শহীদ টিটোর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

ট্যাগস :

আজ সাভার হানাদার মুক্ত দিবস

আপডেট সময় : ০৮:২০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩