মিরসরাইয়ে ম্যাজিস্ট্রেট দেখে ২০০ টাকার পেঁয়াজ ১১০ টাকা
- আপডেট সময় : ০৮:২৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ৮৩৭ বার পঠিত

মিরসরাইয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি দেখে হটাৎ ২০০ টাকায় বিক্রি করা পেঁয়াজ ১১০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
আজ মঙ্গলবার বারইয়ারহাটে এই চিত্র দেখা গেছে। আবার কয়েকজন ব্যবসায়ী ম্যাজিস্ট্রেট আসার খবরে দোকানে খোলা রেখে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটে।
অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রয়ের অভিযোগে ৬ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে মিঠাছড়া ও বারইয়ারহাট পৌর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
মিঠাছড়া বাজারের সাহাব উদ্দিনকে ২ হাজার টাকা, ভাই ভাই স্টোরকে ২ হাজার টাকা, নিজাম স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। বারইয়ারহাট বাজারের ফারুক এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, ভাই ভাই স্টোরকে ২ হাজার টাকা ও মেসার্স মমতা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



















