ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

এমপি ফারুকের থিম ওমর প্লাজার ম্যানহোল থেকে যুবকের লাশ উদ্ধার

শাহিনুর সুজন-রাজশাহী।
  • আপডেট সময় : ০২:৪৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ১৭৪ বার পঠিত

রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকাধীন থিম ওমর প্লাজার ম্যানহল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর থিম ওমর প্লাজার পেছনে ম্যানহল থেকে এই লাশ উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশের ধারণা লাশটি কয়েকদিন আগে হত্যা করে এখানে ফেলে দেওয়া হয়েছে। উদ্ধারকৃত যুবকের আনুমানিক বয়স ৩৫ হবে জানিয়েছে।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, সকাল থেকে এই এলাকায় তীব্র একটি গন্ধ ছড়িয়ে পরে। গন্ধের অনুসন্ধান করতে গিয়ে থিম ওমর প্লাজার ম্যানহলে লাশ পাওয়া যায়। লাশটি অর্ধগলিত ছিল। চেহারাতেও কিছু বোঝা যাচ্ছে না। পরনে নীল রঙের জিন্স প্যান্ট ও গায়ে সাদা রঙের পাঞ্জাবি পায়ে জুতা ছিল।

তিনি বলেন, লাশটির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। কয়েকদিন আগে তাকে হত্যা করে ম্যানহলে ফেলে গেছে। লাশটির পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ও পিবিআইয়ের সদস্যরা উপস্থিত আছেন। এখান থেকে লাশটি রাজশাহী মেডিকেলের ফরেনসিক বিভাগে পাঠানো হবে।

উল্লেখ্য, থিম ওমর প্লাজার মালিক রাজশাহী-১ আসনের ওমর ফারুক চৌধুরী। এই ভবনটি ১২ তলা বিশিষ্ট। আটতলা পর্যন্ত শপিং মল। বাকি চারতলা আবাসিক।

ট্যাগস :

এমপি ফারুকের থিম ওমর প্লাজার ম্যানহোল থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:৪৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩