ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বেগম রোকেয়া দিবসে নিপীড়ন বিরোধী নারীমঞ্চের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

শিল্পী আক্তার- রংপুর ব্যুরো:
  • আপডেট সময় : ১০:০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ১৫০ বার পঠিত

নারী জাগরণের পথিকৃৎ মহীয়সী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে আজ সকাল ৯ টায় রংপুর নগরীর শালবন ইন্দারা মোড়স্থ ম‍্যুরালে নিপীড়ন বিরোধী নারীমঞ্চের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক সাবেক ছাত্রনেতা এডভোকেট পলাশ কান্তি নাগ,নিপীড়ন বিরোধী নারীমঞ্চের সদস্য সচিব সানজিদা আক্তার, সদস্য সোনালী রায়,জুলি বাসফোর প্রমুখ।

সেখানে মহীয়সী বেগম রোকেয়ার বর্ণাঢ্য সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
নেতৃবৃন্দ বলেন, কুসংস্কারাচ্ছন্ন সমাজের অচলায়তন ভাঙ্গতে বেগম রোকেয়া সমগ্র জীবন ব্যাপী সংগ্রাম করেছেন। নারী শিক্ষা বিস্তারের পাশাপাশি নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি আজও আলোকবর্তিকা হয়ে রয়েছেন।
এখনও নারীরা ঘরে বাইরে সর্বত্র নির্যাতন ও নিপীড়নের শিকার। নারী জীবনের সর্বাঙ্গীণ মুক্তি আজো মেলেনি। বৈষম্যের সমাজে শোষণ-জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া বাঁচার কোনো পথ নেই।
নেতৃবৃন্দ, বেগম রোকেয়ার সংগ্রামী চেতনাকে ধারণ করে নারী মুক্তির লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।

ট্যাগস :

বেগম রোকেয়া দিবসে নিপীড়ন বিরোধী নারীমঞ্চের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

আপডেট সময় : ১০:০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩