সংবাদ শিরোনাম ::
মিরসরাইয়ে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা
মোঃ নাজমুল ইসলাম শামীম-মিরসরাই:
- আপডেট সময় : ০৮:৫৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ৭৫৮ বার পঠিত

মিরসরাইয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় ৩ দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে জোরারগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করায় মিরসরাইয়ে এক লাফে ১১০ টাকার পেঁয়াজ ১৬০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন বাজারে ক্রয় মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে পেঁয়াজ বিক্রির খবর শুনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলার জোরারগঞ্জ বাজারের তিন ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।



















