ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নান্দাইলে বিএনপি- পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া আহত অর্ধশত আটক-১

মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৮:৩১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ১৭১ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে বিএনপি জেলা কমিটির সদস্য নাসের খান চৌধুরীর নেতৃত্বাধীন বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মি ও সমর্থকদের হরতাল ও অবরোধের সমর্থনে মিছিলে পুলিশের বাধা দেওয়ায় বিএনপি ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সাড়ে ১১টার দিকে উপজেলার মাজার বাসস্ট্যান্ড নামক এলাকায় এ সংঘর্ষ ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪টি টিয়ারশেল নিক্ষেপ ও ১৫টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে পুলিশের এসআই কামাল হোসেন ও পুলিশ কনস্টেবল জাহিদুল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৫জন নেতাকর্মী আহত হয়েছে।

পুলিশ ১জনকে আটক করে। জানাগেছে, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরী সমর্থিত বিএনপি নেতাকর্মীরা ইউনিয়নের বেলালাবাদ গ্রাম থেকে একটি অবরোধ মিছিল বের করে মাজারবাসস্ট্যান্ড এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উঠতে চাইলে পুলিশ এতে বাধা প্রদান করে। এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের সাথে বাকবিতকন্ডায় জড়িয়ে পড়লে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে।সংঘর্ষে বিএনপি নেতা খাইরুল ইসলাম মানিক, বাদল মিয়া, সোহেল, আব্দুল জলিল, ছাত্রদল নেতা আসাদুজ্জামান খান ইভাদ, সাহাদাত হোসেন রাব্বী, দেলোয়ার হোসেন রানা ও হৃদয় হাসান সহ ৩৫জন নেতাকর্মী আহত হয়। এ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সুমন মিয়া ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান রাশেদ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক আছে।

নান্দাইলে বিএনপি- পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া আহত অর্ধশত আটক-১

আপডেট সময় : ০৮:৩১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩