ট্রেনে আত্নহত্যা করলেন এক অন্তঃসত্বা নারী
- আপডেট সময় : ০৫:৩৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ৩৬৫ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৬ মাসের অন্তঃসত্ত্বা নারী স্বামীর সাথে অভিমান করে ট্রেনের নিচে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মিলন বাজার এলাকায় বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী কমিউটার ট্রেনটি মিলন বাজার এলাকায় আসলে আমেনা বেগম নামে (২৮) এক গৃহবধূ ট্রেনের সামনে ঝাপ দিয়ে আত্নহত্যা করেন।
স্থানীয়রা জানায় স্বামী নির্যাতন করায় মেয়েটি আত্মহত্যা করেন,এসময় জানা যায় ওই নারী ৬ মাসের অন্তঃসত্বা ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন। স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন ওই গৃহবধু গড্ডীমারী ইউনিয়নের নুর ইসলামের মেয়ে, তার স্বামীর বাড়ি হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালীবান্ধা এলাকায় তার স্বামীর নাম রোকন ।
তিনি বলেন স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ওই নারী আত্নহত্যা করেছে। এসময় ওই নারীর পিতা নুর ইসলাম এই আত্মহত্যায় প্ররোচনাকারী স্বামী রোকনের দৃষ্টান্তমুলক শান্তির দাবী করেন।




















