ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কেশবপুরে কৃষকের মাঝে বিনামূল্য ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ

আজিজুর রহমান-কেশবপুর( যশোর) :
  • আপডেট সময় : ১২:০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ১৩৫ বার পঠিত

কেশবপুরে ৭ হাজার ২শত কৃষকের মাঝে বিনামূল্য ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ৫ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে ও
উপ-সহকারি কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাসের সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে বোরো (হাইব্রিড) ও বোরো (উফশী) ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক বিতরণ করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুলইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা।স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার।অনুষ্ঠানে ৪ হাজার কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৩ হাজার ২শত কৃষকদের মাঝে জনপ্রতি ২ কেজি বোরো (হাইব্রিড) ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক রবিউল ইসলাম,আনসার গাজী, অরুণ কুমার বসু,রেহেনা বেগম ধানের বীজ ও সার পেয়ে সরকারের প্রতি খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ট্যাগস :

কেশবপুরে কৃষকের মাঝে বিনামূল্য ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ

আপডেট সময় : ১২:০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩