ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

অবৈধ অস্ত্র ব্যবহারের কোন সুযোগ নেই বৈধগুলোও জমা দিতে হবে

শিল্পী আক্তার- রংপুর ব্যুরো:
  • আপডেট সময় : ১২:৪০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ১৪৮ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র ব্যবহারের বিন্দুমাত্র সুযোগ নেই অপরদিকে যাদের লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র রয়েছে তাদেরও নির্বাচনের আগে নির্দিষ্ট থানায় অস্ত্র জমা দিতে হবে।।

আজ সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ ইং দুপুরের দিকে ডিএমপি হেডকোয়ার্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন খ. ড. মহিদ উদ্দিন।।

তিনি বলেন, অবৈধ অস্ত্র ব্যবহারের কোনো সুযোগই নেই,অবৈধ অস্ত্র উদ্ধার আমাদের প্রতিদিনের কাজ। অপরদিকে বৈধ অস্ত্রের ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে আইন রয়েছে সেই অনুসারে নির্বাচনের আগে বৈধ অস্ত্র থানায় জমা দিতে হবে।।

খ. ড. মহিদ উদ্দিন বলেন, যখনই প্রশাসনিক কার্যক্রম থাকে তখনই আমরা আমাদের বেস্ট কাজ করার চেষ্টা করি।।

নির্বাচনকে কেন্দ্র করে ইসি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) জন্য যে নির্দেশনা দিয়েছে সে হিসেবে ডিএমপিতে ৩৩ টি থানার ওসিদের একটি তালিকা করা হয়েছে। তারা বিভিন্ন থানায় বদলি হবে। ডিএমপিতে যারা রয়েছেন তাদের বদলি করতে পারে ডিএমপি কমিশনার।।

এক প্রশ্নের জবাবে খ. ড. মহিদ বলেন, নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত ওসিদের বিষয়ে কথা হয়েছে। এসি, এডিসি, ডিসি ও অতিরিক্ত কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়ে কোনো কথা বা কোনো নির্দেশনা এখনো আসেনি।।

তাই এ বিষয়ে কিছু বলতে পারবো না। আর এখন আমরা সবাই নির্বাচন কমিশনের নির্দেশনায় কাজ করবো।

ট্যাগস :

অবৈধ অস্ত্র ব্যবহারের কোন সুযোগ নেই বৈধগুলোও জমা দিতে হবে

আপডেট সময় : ১২:৪০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩