ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কানের দুল চুরিকে কেন্দ্র করে থানায় অভিযোগ দেওয়ায় মারপিট

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫১:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ৩৮০ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে কানের দুল চুরির অভিযোগ থানায় দেওয়ায় অভিযোগকারীকে মারপিট করেছে বিবাদীর পরিবার। ঘটনাটি ঘটেছে পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাটিকামারা গ্রামে। সোমবার এই ঘটনায় সাংবাদিকরা তথ্য সংগ্রহকালে বিবাদী মুক্তা দেখে নেবার হুমকি দেয়। এবং সাংবাদিকরা চলে যাবার পর মুক্তা ও তার শশুড় রইচ সর্দার সহ পরিবারের সবাই ভুক্তভোগীকে বেধড়ক মারপিট করে।

ভুক্তভোগী কাকলী জানান, রোববার দুপুরে তিনি গোসলে গেলে বাটিকামারা গ্রামের দেলোয়ারের স্ত্রী মুক্তা তার বাড়িতে ঢুকে কানের দুল নিয়ে চলে যায়। তিনি গোসল থেকে বের হয়ে কানের দুল খুঁজে না পেলে রইস সর্দারের বাড়িতে গিয়ে মুক্তাকে জিজ্ঞেস করলে মুক্তা অস্বীকার করেন। এবং রইচ সর্দার সহ পরিবারের সবাই তার সাথে অসদাচরণ করে বাড়ি থেকে বের করে দেয়। এই ঘটনায় তিনি থানায় অভিযোগ ও সাংবাদিকদের জানান। সোমবার সাংবাদিকরা তথ্য নিয়ে চলে গেলে রইচ সর্দার তার ছেলের বউ মুক্তা সহ পরিবারের সকলে তাকে বেধড়ক মারপিট করে। তিনি জানান, তার স্বামী প্রবাসী তিনি বাড়িতে ছোট দুটি ছেলেমেয়ে নিয়ে থাকেন। দীর্ঘদিন যাবত রইচ সর্দারের পরিবার তার উপর নানাভাবে অন্যায় অত্যাচার করে আসছে। তিনি থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কানের দুল চুরিকে কেন্দ্র করে থানায় অভিযোগ দেওয়ায় মারপিট

আপডেট সময় : ০৬:৫১:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩