ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

রাজবাড়ী‌তে হে‌ভি‌য়েট দুই প্রার্থী ইমদাূুল হক বিশ্বাস ও নুরে আলম সিদ্দিকী হক সহ ম‌নোনয়ন পত্র বা‌তিল- ৭ জন

ইমরান হোসেন মনিম -রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৩:২৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ৩১২ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোয়ন পত্র যাচাই বাছাই’য়ের দিনে রাজবাড়ী‌তে দুটি আসনে হে‌ভি‌য়েট দুই স্বতন্ত্র প্রার্থীসহ ৭ জ‌নের ম‌নোনয়ন বা‌তিল করা হয়েছে।

রাজবাড়ী-১ আস‌নে সদ‌্য পদত‌্যাগকৃত চারবারের উপ‌জেলা চেয়ারম‌্যান ইমদাদুল হক বিশ্বাস সহ ৪ সতন্ত্র প্রার্থী এবং রাজবাড়ী-২ আস‌নে কেন্দ্রীয় আওয়ামী কৃষকলীগের সাংগঠ‌নিক সম্পাদক সতন্ত্র প্রার্থী নূরে আলম সি‌দ্দিকী হক সহ ৩ জ‌নের ম‌নোনয়ন বা‌তিল ক‌রা হ‌য়ে‌ছে।

সোমবার রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রির্টা‌নিং অ‌ফিসার আবু কায়সার খান ম‌নোনয়নপত্র যাচাই-বাছাই শে‌ষে তাদের তথ্যে গড়মিল থাকায় মনোনয়ন আাতিল বলে ঘোষনা দেন।

এ সময় রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আস‌নে সতন্ত্র চারজন প্রার্থীর মধ্যে সদ‌্য পদত‌্যাগকৃত উপ‌জেলা চেয়ারম‌্যান এ‌্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, সা‌বেক মুলঘর ইউপি চেয়ারম‌্যান আব্দুল মান্নান মুসুল্লী, স্বপন কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপ‌তি আকবর আলী ম‌র্জির ছে‌লে আশিশ আকবর সু‌বির এর ম‌নোনয়নপ‌ত্রে ১ শতাংশ ভোটা‌রের ত‌থ্যে গড়‌মিল থাকায় তা‌দের ম‌নোনয়নপত্র বা‌তিল করা হয়।

অপর‌দি‌কে রাজবাড়ী-২ (পাংশা, বা‌লিয়াকা‌ন্দি ও কালুখালী) স্বতন্ত্র প্রার্থী সহ তিন জনের মনোনয়ম পত্র বাতিল করা হয়।এ তালিকায় হেভিওয়েট প্রার্থী কেন্দ্রীয় কৃষক লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক নূ‌রে আলম সি‌দ্দিকী হকের ম‌নোনয়নপত্রে ১ শতাংশ ভোটা‌রের ত‌থ্যে গড়‌মিল ও ঋণ খেলা‌পি থাকায় তৃণমূল বিএন‌পির এসএম ফজলুল হক ও মু‌ক্তি‌জো‌টের প্রার্থী মোঃ আব্দুল মা‌লেক মন্ডলের ম‌নোনয়নপত্র বা‌তিল করা হয়।

এসময় স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস বলেন,নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছি।আমার প্রয়োজনীয় সকল কাগজ পত্র সঠিক ভাবে পূরন করে দাখিল করা হয়।কিন্তু যে অযুহাতে আজ আমার মনোনয়ন পত্র বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার তা সম্পূর্ণ অবৈধ ও বে-আইনী ভাবে বাতিল করেছে।তবে আমি নির্বাচন কমিশনে আবেদন করব এবং নির্বাচন কমিশন আমার প্রার্থীতা বৈধতা দেবে বলে মনে করেন। রাজবাড়ী-২ আসনের মনোনয়ন বাতিল হওয়া আরেক স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক বলেন,আমি সহ রাজবাড়ী -১ ও ২ আসনের সব সতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছে। আমি আইনগত ভাবে প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল আবেদন করবো।

মো.আ. মান্নান মুসল্লী বলেন, তথ্যে গড়মিলের কারনে আমার মনোনয়ম বাতিল করা হয়েছে যা সম্পূর্ণ অবৈধ।আমি নির্বাচন কমিশনে আপিল করব।তারপরও যদি আমার মনোনয়ন বাতিল করা হয় তাহলে আমি উচ্চ আদালতে আবেদন করে আমার প্রার্থীতা ফিরে পাব বলে আশা করি।স্বতন্ত্র প্রার্থী স্বপন কুমার সরকার বলেন,যে আইনে ভোটারদের ১ শতাংশ ভোটারদের তথ্যের গড়মিল দেখিয়ে আমার প্রার্থীতা বাতিল বলে ঘোষনা দিয়েছেন, এটা রিটার্নিং অফিসারের অর্ডার, এটা কোন এ্যাবসলিউট অর্ডার নয়।তাই আমরা নির্বাচন কমিশনে আপিল আবেদন করবো,সেখানেও না হলে আমি উচ্চ আদালতে আবেদন করবো প্রার্থীতা ফিরে পাবার জন্য।

জেলা প্রশাসক ও রির্টা‌নিং অ‌ফিসার আবু কায়সার খান ব‌লেন, যাচাই-বাছাইয়ে বাতিলকৃত প্রার্থীরা নি‌র্দিষ্ট সম‌য়ের ম‌ধ্যে নির্বাচন কমিশন প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশন বরাবর আপিল কর‌তে প‌ার‌বে।

ট্যাগস :

রাজবাড়ী‌তে হে‌ভি‌য়েট দুই প্রার্থী ইমদাূুল হক বিশ্বাস ও নুরে আলম সিদ্দিকী হক সহ ম‌নোনয়ন পত্র বা‌তিল- ৭ জন

আপডেট সময় : ০৩:২৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩