সংবাদ শিরোনাম ::
চোখের ছানি অপারেশন করে পাশে দাড়ালো কুড়িগ্রাম জেলা পুলিশ
আল মাসুদ সরকার-কুড়িগ্রাম সদর:
- আপডেট সময় : ০৯:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ১৫৮ বার পঠিত

হায়দার আলী কুড়িগ্রামের যতিনেরহাটে সরকারি খাস জমিতে বসবাস করেন। বিগত ১০/১৫ বছর আগে তার পায়ে ইনফেকশন হওয়ায় তার দুই পায়েই কেটে ফেলতে হয়েছিল। এরপর থেকেই তার পঙ্গুত্ব কে বরণ করে নিতে হয়। নিসন্তান এই দম্পতি কখনো বা অর্ধাহারে কখনো বা অনাহারে দিন কাটে।
এরই মাঝে তার চোখের ছানি দেখা দেয়। ধীরেধীরে তিনি চোখের দৃষ্টি শক্তিও হারাতে থাকেন। অনেকদিন ধরে চেষ্টা করেন চোখের ছানি অপারেশন করতে। যোগাযোগ আর অর্থাভাবে কুলিয়ে উঠতে পারছিলেন।
যতীনের হাটে প্রতিদিনের স্ট্যাটিক পুলিশ ডিউটি টিমের নজরে এলে অসহায় এই হায়দার আলীর অপারেশন এর পুরো দায়িত্ব ভার বহন কুড়িগ্রাম জেলা পুলিশ। পুলিশের এম্বুলেন্সে রংপুর গমন, যোগাযোগ ও থাকার সমস্ত ব্যবস্থা করে রংপুর দীপ আই কেয়ার এর সহযোগিতায় তার চোখের ছানি অপারেশন করে পাশে দাড়ায় কুড়িগ্রাম জেলা পুলিশ।



















