ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কবর খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো সাদা কাপড় দিয়ে মোড়ানো পুতুল ও তাবিজ

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৫:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ১৪৭ বার পঠিত

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের একটি কবরস্থানে কবর খুড়তে গিয়ে বেড়িয়ে এসেছে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি মাটির পুতুল ও কয়েকটি তাবিজ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।রোববার (৩ ডিসেম্বর) সকালে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরেছে। এর আগে ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ওই ইউনিয়নের গোবিন্দপুর এলাকায়।

খোঁজ নিয়ে জানা গেছে, সদরের পাঁচগাছী ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় ৩৬ বছর বয়সী এক নারী মারা গেছেন। স্থানীয় কবর স্থানে মৃত: নারীর কবর খুড়তে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি পুতুল ও কয়েকটি তাবিজ। স্থানীয় লোকজন বলছেন, কাউকে যাদু করার জন্য হয়তো এসব কাজ করা হয়েছে। এতে আমরা আতংকিত হয়ে পরেছি।

স্থানীয় স্কুলের শিক্ষক মিজানুর রহমান নামের তার ফেসবুকে লিখেছেন, কবরস্থানে কবর খুড়তে মাটির পুতুলের বুকে তিনটি তাবিজসহ সাদা কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। এগুলো কিসের হতে পারে? এ বিষয়ে ওই শিক্ষক বলেন, কবরস্থানে কবর খুড়তে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি পুতুল ও কয়েকটি তাবিজ। তা দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে কবিরাজি ও যাদু করার জন্য এমনটা হয়তো কেউ করেছেন। এরকম ঘটনায় এলাকায় চলছে আলোচনা ও সমালোচনা।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, গতকাল আমার এলাকায় এক নারী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। কবরস্থানে তারই কবর খুড়তে মাটির নিচ থেকে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি পুতুল, অনেক কাগজ ও কয়েকটি তাবিজ। এ ঘটনায় এলাকার কৌতুহলী মানুষের চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

কবর খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো সাদা কাপড় দিয়ে মোড়ানো পুতুল ও তাবিজ

আপডেট সময় : ০৫:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩