সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়া-০৪ আসনে জাতীয় পার্টি ও কংগ্রেস’র মনোনীত প্রার্থী’র মনোনয়ন পত্র সংগ্রহ
খোকসা(কুষ্টিয়া)প্রতিনিধি:
- আপডেট সময় : ০২:২১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ২৪৩ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ আয়েন উদ্দিন মনোনয়ন ফর্ম নিয়েছেন। এছাড়াও বাংলাদেশ কংগ্রেস এর মনোনীত প্রার্থী’র মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন রাশেদুল ইসলাম।
৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রিপন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, এখন পর্যন্ত কুষ্টিয়া-০৪ সংসদীয় আসনে খোকসা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম তুলেছেন ০২জন।




















