সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা-২ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়ায় মিষ্টি বিতরণ
আল-হুদা মালী- সাতক্ষীরা:
- আপডেট সময় : ০৩:২৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ১৩০ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু সাতক্ষীরা-২ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়ায় সাতক্ষীরা আদালত পাড়ায় মিষ্টি বিতরণ করেছে আইনজীবীরা।
এজন্য সোমবার (২৭ নভেম্বর) সকালে আদালত পাড়ায় উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাড. আজহারুল ইসলাম, অ্যাড. সাহেদুজ্জামান সাহেদ, অ্যাড. সাইদুজ্জামান জিকো, অ্যাড. রফিকুল ইসলাম-২, অ্যাড. আব্দুল আজিজ-২, অ্যাড. শেখ রাশীদুজ্জামান সুমন, অ্যাড. শামীম জাহান, অ্যাড. প্রবীর মুখার্জি, অ্যাড. গাউছুল আলম, অ্যাড. শরিফুল ইসলাম, অ্যাড. শাহাজাহান জাহাঙ্গীর, অ্যাড. শিমুল, অ্যাড. তরিকুল ইসলাম প্রমুখ।



















