ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সপ্তম দফায় অবরোধ-নেই তেমন প্রভাব,চলছে দূরপাল্লার বাসও

সাভার প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৬:০২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ১৯৪ বার পঠিত

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর সপ্তম দফার ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ আজ ভোর ৬টা থেকে শুরু হয়েছে। চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত। তবে স্বাভাবিক দিনের তুলনায় কিছুটা কম হলেও দূরপাল্লার বাসসহ সড়কে চলছে অধিকাংশ গণপরিবহন।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে সাভার-আশুলিয়ার ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্র মহাসড়ক ঘুরে সব ধরণের যান চলাচল করতে দেখা গেছে। তবে দিন বাড়ার সাথে পরিবহনের চাপও বাড়তে থাকে।

স্বাভাবিক দিনের তুলনায় স্থানীয় গণপরিবহন কিছুটা কম হলেও এই দুই মহাসড়কে দূরপাল্লার বাসও চলতে দেখা যায়। এছাড়াও কাভার্ডভ্যান, পিকআপ ও ট্রাক ছিল অনেকটা স্বাভাবিক। এছাড়াও ব্যক্তিগত গাড়ীও ছিল চোখে পড়ার মত।

দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় দেখা যায়, চন্দ্রা থেকে ছেড়ে আসা গুলিস্তানগামী রাজধানী পরিবহনের বাসটির পিছনে কিছু আসন বাদে বাকি গুলো ভর্তি। একই অবস্থা দেখা গেছে, ওয়েলকাম, ঠিকানা, ইতিহাস পরিবহনসহ অন্য বাসের ক্ষেত্রেও। অন্যান্য অবরোধের দিনের তুলনায় গণপরিবহনের সংখ্যা বেশি থাকায় গাড়ীর জন্য মানুষদের দীর্ঘ অপেক্ষা করতে দেখা যায়নি।

সাভারের ইপিজেড থেকে ছেড়ে ভৈরবগামী চলনবিলের পরিবহণের চালক বরিউল বলেন, অবরোধ আমাদের চলনবিল গাড়ী চলে তবে সংখ্যা অনেক কম। আজকে একটু বেশি চলছে। তবে যাত্রী অনেক কম। ৪০ মিনিট ধরে দাড়িয়ে আছি মাত্র ৫জন যাত্রী পেয়েছি। স্বাভাবিক সময় এর থেকে কম সময়ে ১০/১২ জন যাত্রী পাওয়া যায়।

ঢাকার গুলিস্তান থেকে ছেড়ে আসা ইতিহাস পরিবহনে হেলপার শামীম বলেন, আজকে অন্যান্য দিনের তুলনায় গাড়ী কিছুটা বেশি থাকলে যাত্রী অনেক কম। আশা করছি বেলা বাড়ার সাথে সাথে যাত্রী বাড়তে পারে।

অন্যদিকে অবরোধকে কেন্দ্র করে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার মোকাবেলা করতে আজ ভোর থেকে সাভার ও আশুলিয়ার সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর) আব্দুল্লাহিল কাফী আমার সংবাদকে বলেন, সাভার, আশুলিয়া, ধামরাইসহ ঢাকার এই অঞ্চলের সার্বিক পরিস্থিতি ভালো আছে। সকালে ৯/১০টা পর্যন্ত আমি বাহিরে ছিলাম, তখন দেখেছি দুরপাল্লার বাস চলাচল করছে। এসি-ননএসি সব রকম বাস যাত্রী ভর্তি অবস্থায় চলাচল করছে আমাদের এই এলাকা দিয়ে।

সপ্তম দফায় অবরোধ-নেই তেমন প্রভাব,চলছে দূরপাল্লার বাসও

আপডেট সময় : ০৬:০২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩