ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো হেলপারের

সাভার প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৯:১৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ১২৩ বার পঠিত

সাভারের হেমায়েতপুরে দুর্ঘটনাবশত নিজের কর্মরত বাসের চাকায় পিষ্ট হয়ে ওবায়দুল্লাহ (২৮) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। এঘটনায় ঘাতক বাসটি আটক করলেও এর চালক পালিয়ে যায়।

বুধবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওবায়দুল্লাহ (২৮) জামালপুর জেলার মাদারগঞ্জ থানার ভেলামারি গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি সাভারে বসবাস করে রাজধানী পরিবহনের বাসের হেলপার হিসেবে কাজ করতেন বলে জানা যায়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান বলেন, বিকেলে রাজধানী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিলো। এসময় হেমায়েতপুর বাসস্ট্যান্ডে যাত্রী উঠানামা শেষে বাসটিতে উঠতে গিয়ে দুর্ঘটনাবশত পা পিছলে পড়ে ওই বাসের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়। এঘটনায় বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে।

মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ট্যাগস :

বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো হেলপারের

আপডেট সময় : ০৯:১৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩