ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ঈশ্বরগঞ্জ উপজেলা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মিজানুর রহমান মানিক -ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ১১:৫২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ১১১ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (১১ নভেম্বর) দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা।

সুর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ১০ টায় বিজয় ৭১ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। দুপুরে আওয়ামী যুবলীগের উদ্যোগে জেলা পরিষদ ডাকবাংলো থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরত্বপূণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডাকবাংলো প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন, ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুমন। উপজেলা যুবলীগের সহ-সভাপতি আজাদ হোসেন ভূইয়া পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইয়া সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নাল আবেদিন, বজলুর রহমান, সদস্য আবুল মনসুর, ময়মনসিংহ জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য শরিফুজ্জামান আকন্দ রানা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে। বিএনপি-জামাতের অবৈধ হরতাল, অবরোধ, অগ্নি সংযোগ, খুন ও নৈরাজ্য প্রতিহত করতে ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে শেখ হাসিনার ভ্যান গার্ড বাংলাদেশ আওয়ামী যুবলীগ সর্বদা প্রস্তুত রয়েছে।

পরে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলালীগ, স্বেচ্ছাসেবকলীগ, মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ১১:৫২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩