ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

বিএনপির রাজনীতি হচ্ছে আগুন ও সন্ত্রাসের রাজনীতি:এ্যাড.জামাল হোসেন মিয়া

শরিফুল হাসান-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৮:২৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ ১৭৮ বার পঠিত

ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেছেন, ‘বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের নামে আবারও আগুন সন্ত্রাস কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এজন্য বাংলার জনগণে বিএনপি-জামায়াতের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা এখন আর বিএনপি-জামায়াতের কথা বিশ্বাস করে না। ’

শুক্রবার বিকালে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকদি গ্রামে পাচু মেম্বার এর বাড়িতে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, ‘বিএনপির রাজনীতি হচ্ছে আগুন ও সন্ত্রাসের রাজনীতি। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে উন্নয়ন আর সমৃদ্ধির রাজনীতি। আর তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বেই পুনরায় সরকার গঠন করা হবে। ’
তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাকারিয়া খান খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজ খলিফার সঞ্চালনায় এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান লেবু মোল্যা, নগরকান্দা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জেল মাতুব্বর ও তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়বুর রহমান, ইউপি সদস্য আক্কাস আলী অাক্কাস প্রমুখ।

উঠান বৈঠকের আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে, অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া তার অনুসারীদের নিয়ে লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী গ্রামে একটি নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে জামাল হোসেন মিয়া বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেন।

ট্যাগস :

বিএনপির রাজনীতি হচ্ছে আগুন ও সন্ত্রাসের রাজনীতি:এ্যাড.জামাল হোসেন মিয়া

আপডেট সময় : ০৮:২৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩