ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় ইয়াবাসহ আটক দুই নারী মাদক কারবারি

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০১:২৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ২০০ বার পঠিত

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ২০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বিশমাইল বাসষ্ট্যান্ড এলাকার বিশমাইল-জিরাবো সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- আশুলিয়ার কুরগাঁও আমতলা এলাকার মুনসুর আলীর মেয়ে সোনিয়া আক্তার (২৩) ও শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মামুনবাগ এলাকার মৃত লোকমান হেকিমের মেয়ে অজুফা খাতুন (৩৫)। অজুফা খাতুন রাজধানীর তুরাগ থানাধীন এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

পুলিশ জানায়, গতকাল রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বিশমাইল বাসষ্ট্যান্ড এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়। এ সময়
আটককৃতদের মধ্যে সোনিয়া আক্তারের হেফাজত থেকে ১৫০ পিস ও অজুফা খাতুনের হেফাজত থেকে ৫৩ পিস মোট ২০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

আশুলিয়ায় ইয়াবাসহ আটক দুই নারী মাদক কারবারি

আপডেট সময় : ০১:২৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩