ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

হাতীবান্ধায় যুবদলের সড়ক অবরোধ

জাহিদুল ইসলাম জাহিদ -হাতীবান্ধা (লালমনিরহাট):
  • আপডেট সময় : ০১:২০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ২৮২ বার পঠিত

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ১ দফা দাবীতে বিএনপির ডাকা অবরোধ সমর্থনে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইউনুস আলী লাভলুর নেতৃত্বে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কারবালা দিঘীর পাড়ে সড়কে টায়ারে আগুন লাগিয়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে হাতীবান্ধা উপজেলা যুবদল।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে আটটায় উপজেলার কারবালা দিঘীর পাড় এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে ওই অবরোধ কর্মসূচি পালন করা হয়।

এসময় তারা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে টায়ারে আগুন লাগিয়ে ও গাছের গুড়ি দিয়ে প্রায় ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে।
সড়ক অবরোধ কর্মসূচি শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে ।

এসময় ইউনুস আলী লাভলু বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হাতীবান্ধা উপজেলা যুবদল অবৈধ সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। আগামী দিনেও সরকার পতনের আন্দোলনে হাতীবান্ধা যুবদল রাজপথে থাকবে।

হাতীবান্ধায় যুবদলের সড়ক অবরোধ

আপডেট সময় : ০১:২০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩