ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ফরিদপুরে সিপিবির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৮:৩১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ১৫৮ বার পঠিত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ( সিপিবি) ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে শুভেচ্ছা সমাবেশ ও পতাকা মিছিল অনুষ্ঠিত হয় ।

রবিবার(১২ মার্চ) বিকেলে শহরের জনতা ব্যাংকের মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি জনাব আজাদ আবুল কালাম এর সভাপতিত্বে কমিউনিস্ট পার্টির ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা সমাবেশ ও পতাকা মিছিল অনুষ্ঠিত হয় ।

উক্ত শুভেচ্ছা উপস্থিত ছিলেন,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য জনাব রফিকুজ্জামান লায়েক,ফরিদপুর জেলা কমিউনিস্ট ‌ পার্টির সাধারণ সম্পাদক অরুন কুমার শীল,সদস্য বেলায়েত হোসেন, ফরিদপুর সদর উপজেলা সিপিবির সভাপতি ফকির আব্দুল মান্নান, ফরিদপুর জেলা সিপিবির অঙ্গসংগঠন কৃষক সমিতির সভাপতি সুধীন সরকার মঙ্গল, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবরার নাদিম ইতু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ১৯৪৮ সাল থেকে অদ্যবধি বাংলাদেশের ঐতিহাসিক সকল লড়াই-সংগ্রামে অংশ গ্রহণ ও নীতিনিষ্ঠ রাজনীতির প্রতীক হিসেবে কাজ করেছে।

সারা দেশে এ দলের রয়েছে এক উজ্জল,মানবিক, গণতান্ত্রিক ঐতিহ্য ও মূল্যবোধ । স্বাধীনতার ঘোষণায় উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায়বিচারের কথা আজ মূল্যহীন। দেশের মানুষের ভোটাধিকার নেই, নির্বাচন ব্যবস্থা রয়েছে দলীয় সরকারের অধীনে। দলনিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের গণদাবি এখনো উপেক্ষিত। একাধিকবার বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মূল্য বাড়িয়েছেন।
দেশের অধিকাংশ মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সারা জীবন মেহনতী শ্রমজীবী ও অসহায়দের পক্ষে কাজ করেছে। তাদের ন্যায্য অধিকার আদায় সবসময় সোচ্চার হয়েছে। বিদেশে টাকা পাচার, ব্যাংক ডাকাতি বেড়ে চলেছে। বিদ্যু, জ্বালানি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মূল্য কমানো ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয়- নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে অনুষ্ঠানের দাবি জানান।
সমাবেশ শেষে জনতা ব্যাংকের মোড় থেকে লালপতাকা মিছিলটি প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

ট্যাগস :

ফরিদপুরে সিপিবির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপডেট সময় : ০৮:৩১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩