সংবাদ শিরোনাম ::
কেশবপুরে জুয়া খেলা অবস্থায় ৩ জুয়াড়ি গ্রেফতার
আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
- আপডেট সময় : ১০:৫১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ ১৯৯ বার পঠিত

কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে।
সোমবার ৬ নভেম্বর বিকেলে উপজেলার ২নং সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া গ্রামের একটি বাগান থেকে চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক জয় ব্যানার্জী, সহকারী পুলিশ উপ-পরিদর্শক জাকির হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার ধর্মপুর গ্রামের অনীল দাসের ছেলে পরিতোষ দাস (৫১),চিংড়া গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩২) একই গ্রামের আনছার আলী গাজীর ছেলে আব্দুর রহমান (৪২)।
এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন,এ ঘটনায় থানায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। আটক ব্যক্তিদেরকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।



















