ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কেশবপুরে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ১০:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ ১৪৩ বার পঠিত

কেশবপুরে উন্নত পদ্ধতিতে পাটচাষ ও পাটবীজ উৎপাদন কলাকৌশলের উপর পাট চাষীদের নিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৭ নভেম্বর সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পাট অধিদপ্তর,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা,পলাশ কুমার মল্লিক,কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রঞ্জু মিয়া প্রমুখ। পাট চাষীদের প্রশিক্ষণ প্রদান করেন যশোর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কান্তি বড়াল ও মনিরামপুরের পাট গবেষণা উপকেন্দ্রের কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম। প্রশিক্ষণে অংশ নেওয়া চাষীদের অনুষ্ঠানের অতিথিবৃন্দ একটি করে পাটের তৈরি ব্যাগ উপহার দেন।

কেশবপুরে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩