ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় জমি সংক্রান্তের জের ধরে অপহরণ-রাজু আহমেদ আটক

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০২:৩১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ ১৩৩ বার পঠিত

সাভারের আশুলিয়ায় জমি সংক্রান্ত ঘটনার জেরে একজনকে মারধর করে তুলে নেওয়ার অভিযোগে রাজু আহমেদ নামে একজনকে আটক করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত অপহৃত ভুক্তভোগীকে উদ্ধার করতে পারেনি বলে জানায় পুলিশ।

মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর রাতে আশুলিয়ার গৌরীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে সোমবার রাত ৯টার দিকে আশুলিয়ার বাসাইদ বাজার এলাকায় হামলার ঘটনা ঘটে।

আটককৃত রাজু আহমেদ (৪২) আশুলিয়ার গৌরীপুর এলাকার শহিদুল ইসলাম এর ছেলে। অভিযুক্ত রাজু আহমেদ বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেলো ।

ভুক্তভোগীরা হলেন- আশুলিয়ার বাসিন্দা আসাদ (অপহৃত) ও ফরিদপুরের বাসিন্দা তুষার। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, গতকাল রাতে জমি সংক্রান্ত ঘটনার জেরে আসাদ নামে এক যুবককে তুলে নিয়ে মারধর করে এই রাজু বাহিনী। এ সময় তার সাথে থাকা লোকজনকেও মারধর করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাস গাড়ীটি ভাংচুর করা হয়। পরে তারা থানায় বিষয়টি জানালে পুলিশ অভিযানে নেমে রাজুকে আটক করে। সেই সাথে ভুক্তভোগী অপহৃত আসাদকে উদ্ধার কাজ চলছে।

হামলার শিকার ভুক্তভোগী তুষার বলেন, রাজু আহমেদকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। গতকাল আমি আসাদ ভাইয়ের সাথে পূর্বে একটি আর্থিক লেনদেনর ব্যাপারে দেখা করতে গেলে রাজু আহমেদ ও তার লোকজন আমাদের ওপর অর্তকৃত হামলা চালায়। পরে তারা আমাদের ব্যবহৃত গাড়ীটি ভাংচুর করে এবং আমাদের সাথে থাকা আসাদ ভাইকে তুলে নিয়ে যায়। তার কোনো খোঁজ এখনও পাইনি। পুলিশও তাকে উদ্ধারের চেষ্টা করছে।

এ বিষয়ে আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহ আরাফাত উদ্দিন বলেন, জমি সংক্রান্ত ঘটনার জেরে এক যুবককে মারধর করে তুলে নেওয়ার অভিযোগে রাজু আহমেদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া রাজু আহমেদ এর নামে একাধিক মামলা রয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হবে। সেই সাথে অপহৃত ভুক্তভোগীকে উদ্ধারের চেষ্টা চলছে।

আশুলিয়ায় জমি সংক্রান্তের জের ধরে অপহরণ-রাজু আহমেদ আটক

আপডেট সময় : ০২:৩১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩