ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

অবরোধের নামে আগুন সন্ত্রাস করলে বিএনপির কবর রচনা করতে চাইলেন- মুরাদ হাসান

মো: আলা আমিন - জামালপুর:
  • আপডেট সময় : ০৫:২৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ২০৯ বার পঠিত

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, অবরোধের নামে এখানে গুন্ডামি মাস্তানি চলবে না, ভাংচুর চলবে না, আগুন সন্ত্রাস চলবে না, জণগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে তোমাদের রাজনীতির কবর রচনা করা হবে।

রবিবার (৫ নভেম্বর) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ভিশন প্লাজার সম্মুখে বিএনপি ও জামায়তের ডাকা হরতাল-অবরোধ এবং পুলিশ হত্যার প্রতিবাদে শান্তি সমাবেশ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার সকল শক্তি সরিষাবাড়ীর ওই বিএনপি জামায়াত ও তালুকদার গোষ্ঠীকে বলে দিতে চাই—এখানে অবরোধ সন্ত্রাসের নামে সহিংসতা, আগুন সন্ত্রাস, হত্যা, ধ্বংস ও ভাঙচুরের চেষ্টা করা হলে তোমাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে৷ তালুকদার নামধারী সন্ত্রাস ক্ষমতা দখল করে এই বাংলার মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, হত্যা করেছে, মা-বোনদের রাস্তায় ফেলে বাড়িঘর লুটপাট করেছে। অন্যায়ভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্তাক্ত করেছে। শত সহস্র মামলা দিয়ে আমার নেতাকর্মীদের সরিষাবাড়ী ছাড়া করেছে। আমার নেতার অর্জিত সকল সম্পদ দখল করে তাদের অত্যাচার নির্যাতন করেছে। তাদেরকে আর এই সন্ত্রাসী করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ওই বিএনপির-জামায়তের ডাকা হরতাল অবরোধ সরিষাবাড়ী মানুষ মেনে নেয়নি, মেনে নেবে না। আমরা তাদের আগুন সন্ত্রাসকে প্রতিহত করতে রাজপথে ছিলাম, রাজপথে আছি এবং আমরা রাজপথে থাকবো।

সমাবেশে সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম ভিপি, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি প্রমুখ।

ট্যাগস :

অবরোধের নামে আগুন সন্ত্রাস করলে বিএনপির কবর রচনা করতে চাইলেন- মুরাদ হাসান

আপডেট সময় : ০৫:২৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩