ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বিএনপির দেশব্যাপী অবরোধের প্রতিবাদে কাজী আব্দুস সোবহানের রোড শো ও লিফলেট বিতরণ

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১১:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ৩৩২ বার পঠিত

ফরিদপুরের নগরকান্দা ও সালথায় বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের প্রতিবাদে শত শত নেতাকর্মী সাথে নিয়ে মোটরসাইকেল যোগে দু উপজেলার বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে শোডাউন করেছে ফরিদপুর -২ আসনের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী,জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ও রিয়া- রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান।

৩১ অক্টোবর মঙ্গলবার সকালে ফরিদপুর সদরে ও বিকালে নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির ডাকা তিন দিনের অবরোধের বিরুদ্ধে মোটর সাইকেল নিয়ে প্রতিবাদ শোডাউনে নগরকান্দা ও সালথা উপজেলার বালিয়া বাজার,সালথা সদর বাজার,মোন্তার মোড়, মাঝারদিয়া বাজার,কাগদী বাজার, সোনাপুর বাজার, রসুলপুর,তালমাসহ বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন, সেই সাথে ভ্যান,অটোরিকশা চালক ও অসহায় ব্যক্তিদের মাঝে নগদ অর্থ প্রদান করেন কাজী আব্দুস সোবহান। 

এসময় উপস্থিত ছিলেন,জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি কাজী সুমন,নগরকান্দা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি দেলোয়ার বিশ্বাস, নগরকান্দা উপজেলা যুগ্ন আহ্বায়ক আলী আকবর হোসেন, সালথা উপজেলা মৎস্যজীবী লীগের  সদস্য সচিব হৃদয় খান সুমন, মৎসজীবী লীগ নেতা শেখ জাহিদ,জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক কাজী তানভীর আহমেদ আনিস, মৎস্যজীবী লীগ নেতা হেলাল উদ্দিন, হাফিজুর রহমান সহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামী মৎস্যজীবী লীগের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি ও তার শরীক দলগুলোর ডাকা অবরোধের তীব্র নিন্দা জানিয়ে কাজী আব্দুস সোবহান বলেন, এদেশে মানুষ হত্যার রাজনীতি আর চলবেনা। এ অবরোধ মানিনা মানবোনা,বিএনপি- জামায়াত অপশক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তাদের সেই স্বপ্ন কোনো দিনও বাস্তবায়ন করতে দেওয়া হবে না বিএনপি- জামায়াতকে কোনভাবে সড়কে নেমে বিশৃঙ্খলা, মানুষ হত্যা এবং জ্বালাও পোড়াও আন্দোলন করতে দেওয়া হবে না। যখনই দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তখনই রাজাকার-আলবদর ও পাকিস্তানি সমর্থক গোষ্ঠী দেশকে গভীর ষড়যন্ত্রে ফেলানোর অপপ্রচেষ্টা চালায়। এখন থেকে জামায়াত-বিএনপিকে আর কোন ছাড় না দিয়ে তাদের রাজপথে দাঁত ভাঙ্গা জবাব দিবেন বলে তিনি কঠোর হুশিয়ারী দেন।

তিনি আরো বলেন,আগামী নির্বাচনেও আওয়ামিলীগ সরকার গঠন করবে। তাই আপনারা নির্ভয়ে নৌকা মার্কায় ভোট দিবেন। প্রধান মন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নাই।

এসময় অন্যান্য বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নগরকান্দা ও সালথা  তথা ফরিদপুর -২ আসনে কাজী আব্দুস সোবহানকে নৌকা প্রতীক দেওয়ার জন্য প্রধান মন্ত্রী,জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।

বিএনপির দেশব্যাপী অবরোধের প্রতিবাদে কাজী আব্দুস সোবহানের রোড শো ও লিফলেট বিতরণ

আপডেট সময় : ১১:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩