সংবাদ শিরোনাম ::
পাইকগাছায় কমিউনিটি পুলিশিং ডে- উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মোঃ ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা):
- আপডেট সময় : ১০:১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ১৫২ বার পঠিত

আগামী ৪ নভেম্বর-২৩ তারিখে কমিউনিটি পুলিশিং ডে-পালন উপলক্ষে পাইকগাছায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ ( ওসি)মোঃ রফিকুল ইসলামের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি মোঃ দাউদ শরীফ দেলুটির সাবেক ইউপি চেয়ারম্যান নির্মল চন্দ্র মন্ডল, গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম কেরু,সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রমোদ রায়,বিভুতী ভূষন সানা রফিকুল ইসলাম,আবুল হোসেন, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, এসএম শাহাবুদ্দিন শাহিন, সুপদ রায়,অশোক অধিকারী, কুমুদ রায়,আব্দুল হালিম খোকন,আনিছ গাজী, হাসানুজ্জামান, তানজিম মোস্তাফিজ বাচ্চু প্রমুখ।


















