সদরপুরের ভাষান চর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:১৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ১৯৬ বার পঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষান চর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে শুক্রবার( ১০ মার্চ) বিকেল সাড়ে তিনটায় কারীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব কাজী জাফরউল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন সদরপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফকির এ ছাত্তার,যুগ্ম আহ্বায়ক গাজী মো. করিম, রুহুল মোরসালিন রিপন,আবু আলম রেজা,শায়েদিদ গামাল লিপু,ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক- জনাব মোঃ আকরামুজ্জান রাজা সহ স্থানীয় নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।
ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সভায় দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলকেই ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান এবং বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে পারলে এই এলাকার যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্হা করার আশ্বাস দেন।


















