ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন

সৈকত মন্ডল- বাগেরহাট:
  • আপডেট সময় : ০৪:৫৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ৪৮৫ বার পঠিত

বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তৌফিক অপারেশন সন্ধান ও মা ইলিশ রক্ষা অভিযানের টহল দেওয়ার সময় ৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।

সোমবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় সুন্দরবন সংলগ্ন মান্দরবাড়িয়া দ্বীপের নিকটবর্তী এলাকা থেকে এ জেলেদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। আজ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

উল্লেখ্য গত শনিবার (২৮ অক্টোবর) সুন্দরবন সংলগ্ন মান্দরবাড়িয়া এলাকায় মাছ ধরার সময় জেলেদের বোটটি ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রনহীন ভাবে ভাসতে থাকে এবং এক পর্যায়ে ডুবে যায়। পরবর্তীতে জেলেরা উত্তর মান্দারবাড়িয়া দ্বীপে আশ্রয় গ্রহণ করে।

বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তৌফিক কর্তৃক উদ্ধারকৃত জেলেদের খাবার ও প্রাথামিক চিকিৎসা দেয়া হয়। উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রয়াধীন রয়েছে।

৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন

আপডেট সময় : ০৪:৫৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩