বিএনপি-জামায়াতের হরতাল ঘিরে কঠোর অবস্থানে চিতলমারী থানা পুলিশ
- আপডেট সময় : ০১:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ৩৪২ বার পঠিত

:
সারাদেশে সকাল-সন্ধ্যা বিএনপির পর জামায়াতের ডাকা হরতালকে ঘিরে নাশকতা মোকাবেলায় বাগেরহাটের চিতলমারীতে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলার গুরত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শনিবার (২৮ অক্টোবর) রাত থেকেই নাশকতা মোকাবেলায় চিতলমারীর বিভিন্ন গুরত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় পুলিশের অতিরিক্ত মোতায়েন করা হয়েছে।
চিতলমারী থানা পুলিশ সূত্রে জানাযায়, হরতালকে কেন্দ্র করে বিক্ষোভ কিংবা যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চিতলমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, জনগণের নিরাপত্তা ও জানমালের জন্য হুমকি এমন যেকোন কর্মসূচি চিতলমারীতে হতে দেয়া হবে না। হরতালে যারা নাশকতামূলক কর্মকাণ্ড করবে তাদের ছাড় দেয়া হবে না। হরতালের সমর্থনে বিক্ষোভ কিংবা ভাঙচুর, জ্বালাও-পোড়াও করলে তা শক্ত হাতে দমন করা হবে।



















