সংবাদ শিরোনাম ::
মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট ও গাছের চারা বিতরণ
রফিকুল ইসলাম রনজু -কুড়িগ্রাম:
- আপডেট সময় : ০২:৪০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ৪৩১ বার পঠিত

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে রশিদ মন্ডল ফাউন্ডেশনের উদ্যোগে, কচাকাটা কলেজ হলরুমে কবি মশিয়ার রহমান ও কচাকাটা থানার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনাসহ ক্রেস্ট সনদ ও গাছের চারা বিতরন করা হয়েছে।
রশিদ মন্ডল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে, বক্তব্য রাখেন প্রধান অতিথি নজরুল গবেষক সুব্রত ভট্রাচার্য, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান, নাগেশ্বরী সরকারী কলেজের প্রভাষক, আবৃত্তি শিল্পী ও উপস্থাপক রেজাউল করিম রেজা, সংগীত শিল্পী ও বিশিষ্ট ব্যবসায়ী আকমল হোসেন, ঠিকাদার শফিকুল ইসলাম, জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত বিশ্বজিৎ, কচাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, কবি আব্দুস ছালাম প্রমুখ।



















